শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী মহানগর পুলিশে এবার ৬৬৬ কনস্টেবলের রদবদল

রাজশাহী মহানগর পুলিশে এবার ৬৬৬ কনস্টেবলের রদবদল

রাজশাহী প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২ থানায় এবার পুলিশ কনস্টেবলদের রদবদল করা হয়েছে। সম্প্রতি নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর সবগগুলো থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের অভ্যন্তরীণ বদলি করেন। পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ রাজশাহী সফর করে যাওয়ার পর ৬৬৬ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২০ ডিসেম্বর আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ২১৮ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) এবং সহকারী শহর উপপরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। তাদের মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই এবং দুইজন এটিএসআই ছিলেন।

আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে তাদের রদবদল করা হয়। একইভাবে পুলিশ কনস্টেবলদেরও এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে রদবদল করা হয়েছে। মধ্য শহরের থানা কিংবা ফাঁড়িতে যারা ছিলেন, তাদের শহরতলিতে পাঠানো হয়েছে। আবার শহরতলির থানাগুলো থেকে কনস্টেবলদের আনা হয়েছে মধ্য শহরে। নতুন কর্মস্থলে পুরোনো সহকর্মীদের যেন কেউ একই থানা কিংবা ফাঁড়িতে না পান, সেটিও নিশ্চিত করা হয়েছে। এর আগে আরএমপিতে এভাবে কখনও পুলিশ সদস্যদের বদলি করা হয়নি।

সূত্র জানায়, অনেক পুলিশ সদস্য একই থানায় বছরের পর বছর ধরে ছিলেন। নানা বিতর্কেও জড়াচ্ছিলেন তারা। তাই আরএমপিকে নতুন করে সাজাতে কমিশনারের এমন উদ্যোগ। প্রথম দফায় ২১৮ জনকে বদলির বিষয়টি পুলিশ সদর দফতর ইতিবাচক হিসেবে দেখেছে। ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো।

এ বিষয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কেউ কেউ একই থানায় পাঁচ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছিলেন। এখন যারা কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে ছিলেন, তারাও তো ভালো থানায় আসতে চান। সে কারণে এই রদবদল করা হয়েছে। এতে পুলিশের কার্যক্রমে আরও গতি ফিরবে। নতুন জায়গায় নতুন উদ্যমে পুলিশ সদস্যরা কাজ করবেন। সে কারণেই এই বদলি।

আরএমপি কমিশনার আরও বলেন, যাদের বদলি করা হয়েছে তারা তো দীর্ঘ সময় ধরেই এক জায়গায় ছিলেন। এখানে তাদের পরিবারও আছে। সবকিছু নিয়ে নতুন জায়গায় যাওয়ার জন্য আগামী ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সবাই নতুন জায়গায় যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com