শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ‘অত্যন্ত চতুর’ : গয়েশ্বর

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ‘অত্যন্ত চতুর’ : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে ‘অত্যন্ত চতুর’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে ‘ফেলানী এবং সীমান্ত’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চতুর। তিনি অনেক কথা বলেন। মানুষে বুঝে না। আর তার কথাবার্তায় কখনও কখনও মনে হয় তার চিন্তা-ভাবনা এবং মস্তিষ্কের ভারসাম্যতা কতটুকু আছে, ভারসাম্যহীন কিনা!
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গতকাল তার (পররাষ্ট্রমন্ত্রী) কিছু কথা শুনছিলাম, একটি টেলিভিশনে। তিনি আমেরিকাকে বলছেন- তাদের ওখানে অনেক হয়, এটি হয়, সেটি হয়। অর্থাৎ প্রতি বছর পুলিশ দ্বারা কিছু লোক নিখোঁজ ও উধাও হয়। এটি বাংলাদেশে যেমন ঘটে আমেরিকাতেও তেমন ঘটে।

আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলবো- আপনার এই উপলব্ধি থেকে যে অপরাধে আপনারা অপরাধী, সেই অপরাধে আপনি আমেরিকাকে অপরাধী করছেন। ভালো কথা। আমেরিকা তো আপনাদের সাতজনকে নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর আর কতজনকে করবে, আমি জানি না। তো মোমেন (পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন) সাহেবকে জিজ্ঞাস করবো- আপনি বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে এ রকম নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা? যারা সেখানে এ কর্মগুলো করেন। দেওয়া তো উচিত।

তিনি বলেন, আমেরিকায় এই হয়, সেই হয়। খারাপ কিছু হয়। যেটি আপনার (পররাষ্ট্রমন্ত্রী) দৃষ্টিতে খারাপ লাগে, যেটি আপনার দৃষ্টিতে খারাপ লাগে- আপনার দেশে সেই খারাপ কাজটা করার লাইসেন্সটা কে দিল? অন্যরা ১০টা খুন করছেন বলে আমি মাত্র একটি করছি। এই কথা কোনো যুক্তিসঙ্গত না। এটা একটা পাগলের প্রলাপ। অন্য অধম বলে আমাকে অধম হতে হবে, উত্তম হওয়া যাবে না। এটি কোন ডিকশনারি থেকে বর্তমান সরকারের মন্ত্রীরা শিক্ষা নিয়েছেন। এটি আমাদের জানার ব্যাপার।

প্রথানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল দিয়েছেন। জামিন দেন নাই। চিকিৎসা দিচ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন করছেন, অনুরূপভাবে আপনার বিপরীতে যারা আছেন- তারা যদি সেই পথ অনুসরণ করে তাহলে আপনার ভবিষ্যতটা কতটুকু ভয়াবহ হবে! সেই কারণে বলবো, সোজা পথে আসেন- সহজ পথে চলেন। তাতে করে বরং আমাদের লাভ হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com