শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ওমিক্রন মোবাকেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আমির হোসেন আমু

ওমিক্রন মোবাকেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি :

ওমিক্রন মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার সকাল ১১টায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। ইলিশ রক্ষা হলে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে। শুধু প্রজনন মৌসুমেই নয়, কারেন্টজাল ও জাটকা নিধন কাজে জড়িতদের বিরুদ্ধে যেকোন সময় অভিযান করার পরামর্শ দেন সাবেক এ মন্ত্রী।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রেক্ষাপট, বাস্তবায়ন, কমিটির কার্যপরিধি, ইলিশ সম্পদের গুরুত্ব সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম কর্মী ও মৎস্যজীবীরা মুক্ত আলোচনায় অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com