শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচনে জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধলেন মৌসুমী

নির্বাচনে জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধলেন মৌসুমী

বিনোদন ডেস্ক :

গত বারের নির্বাচনে দুজনের সম্পর্ক ছিল সাপে-নেউলে। ঠিক দুই বছরের পরের চিত্র একেবারে ভিন্ন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে যুগপৎভাবে নির্বাচন করতে যাচ্ছেন চিত্রানায়িকা মৌসুমী। কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।

শুক্রবার রাতে নাম প্রকাশ না করার শর্তে তিনি কালের কণ্ঠকে বলে, চিত্রনায়িকা মৌসুমী মিশা-জায়েদ খানের প্যানেলে নির্বাচন করছেন। মৌসুমীকে কোন পদ দেওয়া হবে, এ নিয়ে মোটেও জটিলতা তৈরি হয়নি। তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এখানে জায়েদ খানের সঙ্গে মৌসুমীকে দেখা গেছে বিভিন্ন আলাপচারিতায়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালেও জায়েদ খান বলেন, ‘আমাদের প্যানেলে চমক থাকছে। তাৎক্ষণিকভাবেই চমক হিশেবে চিত্রনায়িকা সিমলাকে হাজির করালেও বললেন আসল চমক পরে দেব।’

জায়েদ খানের চমক অবশ্যই রয়েছে। জায়েদ খান এমনকিছু ‘চেহারা’ নিজের প্যানেলে সংযুক্ত করছেন যাদের ব্যাপক ক্লিন ইমেজ রয়েছে ইন্ডাস্ট্রিতে। এরকম আরও দুজনের নাম এসেছে কালের কণ্ঠের হাতের যারা দুজনই তুমুল জনপ্রিয় চিত্রনায়ক/নায়িকা। আরো নিশ্চিত হবার পর সে দুজনের নাম প্রকাশ করা হবে।

এদিকে মৌসুমীর নাম শ্যুনে অনেকেই অবাক হয়ে যেতে পারেন, কেননা ওমর সানী ও জায়েদ খানের দ্বন্দ্ব অনলাইন মাধ্যমে ব্যাপক আকারে প্রককাশ পায়। সম্প্রতি একটি ছবির শুটিংয়ে জায়েদ খান, মৌসুমী ও ওমর সানীকে একত্রে দেখা যায়।

জায়েদ খানের প্যানেল থেকে এবারেও মিশা সওদাগর সভাপতি হিশেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন, তাঁর প্যানেলে চিত্রনায়িকা নিপূন সাধারণ সম্পাদক পদে লড়বেন। এছাড়াও সাইমন সাদিক, চিত্রনায়ক ইমন, চিত্রনায়ক নিরব এই প্যানেলে থাকছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com