শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হৃতিকের কারণে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন শাহরুখ?

হৃতিকের কারণে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক:

২০০০ সাল। বলিউডের খান-কুমার-কাপুরদের একচেটিয়া রাজত্ব। প্রথম ছবির সঙ্গেই অনায়াসে সেই তালিকায় নিজের নাম সামিল করেছিলেন হৃতিক রোশন। কিন্তু জানেন কি, হৃতিকের সাফল্যে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান?

বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে অভিনয় জগতে তার আত্মপ্রকাশ করেন হৃতিক। আর সেই ছবিই বক্স অফিসে ঝড় তুলে তাক লাগিয়েছিল সকলকে। বলিউড পেল নতুন তারকা, দর্শক পেলেন নতুন নায়ক।

রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলে হৃতিকের জনপ্রিয়তা। আসতে থাকে একের পর এক ছবির প্রস্তাব।
‘কাভি খুশি কাভি গাম’-ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও হৃতিক। অভিনয় জগতে তখন প্রথমজনের বয়স প্রায় এক দশক। দ্বিতীয়জনের এক বছর। করন জোহর পরিচালিত এই ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তারা।

পরিবারের গল্প নিয়ে ছবি। সেটে একাধিক তাবড় তারকার ভিড়। কিন্তু কাজ বাদে বাকি সময় একা থাকতেন হৃতিক। গুটিয়ে রাখতেন নিজেকে।

পর্দায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তার মা-বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু বাস্তবে হৃতিকের সঙ্গে খুব বেশি কথা বলতেন না তারা।

শাহরুখ খানও দূরত্ব বজায় রাখতেন হৃতিকের থেকে। সেই সময় তার সঙ্গে হৃতিককে তুলনা শুরু করেছিল সংবাদমাধ্যম। চারদিকে তা নিয়ে চর্চাও কম হয়নি।

অনেকেই বলেছিলেন, শাহরুখকে ছাপিয়ে যাবেন হৃতিক। বলিউডে নাকি একাধিপত্য থাকবে ‘কাহো না প্যায়ার’-এর নায়কের। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে নতুন নায়কের সঙ্গে নিজের এই তুলনা মেনে নিতে পারেননি শাহরুখ। তাই পেশাগত সম্পর্ক ছাপিয়ে বন্ধু করে নিতে পারেননি হৃতিককে।

শাহরুখের জন্য কাজলও দূরত্ব বজায় রেখেছিলেন হৃতিকের সঙ্গে। পরিচালক করন জোহর তার আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’-এ ‘কাভি খুশি কাভি গাম’-এর অভিজ্ঞতা লিখতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করেছেন।

এরপর কেটে গেছে বহু বছর। সময়ের সঙ্গে সহকর্মী থেকে বন্ধু হয়েছেন তারা। এমনকি শাহরুখের ‘ডন ২’ ছবিতে ক্যামিও করেছিলেন হৃতিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com