নিজেস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতীয় শ্রমিক লীগ পুষ্পস্তবক অর্পণের পর
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে শ্রমিক কর্মচারী জমায়েত অনুষ্ঠিত হয়।
জমায়েতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, চিরশাসিত-চিরশোষিত বাংলার মানুষদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানী শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে ভিন্ন দিকে প্রবাহিত করার উদ্দেশ্যে পাকিস্তানের কারাগারে বন্দি করে। বাংলার ছাত্র, কৃষক, শ্রমিকসহ পেশাজীবী মেহনতি মানুষ বঙ্গবন্ধুকে রাষ্ট্রপ্রধান করেই মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল। বাংলাদেশের বিজয়ে পাকিস্তানী পরাজিত সরকার ১৭৭২ সালের ৮ জানুয়ারী বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। ১০ জানুয়ারি বাঙালির মুক্তির মহানায়ক বীরদর্পে বাংলার মাটিতে পদার্পন করেন।
সভাপতি জনাব নূর কুতুব আলম মান্নান বলেন, কোভিড- ১৯ হঠাৎ করে সারা বিশে^ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পূর্বঘোষিত কর্মসূচী সীমিত পরিসরে করা হয়েছে এবং সরকারী নির্দেশনা মোতাবেক পূর্বঘোষিত র্যালীটি বাতিল করা হলো। তিনি উপস্থিত সকলকে বৈশি^ক মহামারীতে সতর্ক থাকার এবং যারা এখনো টিকা নেন নাই তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান সমূহে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি সর্বজনাব এ্যাড. মোঃ হুমায়ুন কবির, মোঃ মশিকুর রহমান, মোঃ আশকার ইবনে শায়েখ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এ.টি.এম ফজলুল হক, অর্থ সম্পাদিক মোঃ মহিউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ বরকত খান, ঢাকা জেলার সভাপতি এম.এ. হামিদ মুন্নাসহ সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, অন্তর্ভূক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, মহিলা কমিটি, যুব কমিটি, থানা ও ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply