শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাসিক নির্বাচন: ঝুঁকিপূর্ণ এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় পড়ল ৬৩ ভোট

নাসিক নির্বাচন: ঝুঁকিপূর্ণ এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় পড়ল ৬৩ ভোট

নিজস্ব প্রতিবেদক:

আজ রবিবার বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নাসিকের ২২ নম্বর ওয়ার্ডটি বন্দর এলাকা নিয়ে গঠিত। এই ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৪৬টি, যার মধ্যে বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ একটি। এই কেন্দ্রটি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রটিতে সাতটি ভোটকক্ষ রয়েছে। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৮৩২টি। যার মধ্যে পুরুষ এক হাজার ৪২৮ জন এবং নারী এক হাজার ৪০৪ জন।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা গণমাধ্যমকে জানান, ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৬৩টি। এখানে ৪৯ জন পুরুষ এবং ১৪ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটকেন্দ্রে তেমন ভিড়ও চোখে পড়েনি। পুরুষদের লাইনে ৭-৮ জন দাঁড়িয়ে আছেন। যারা আসছেন, দ্রুত ভোট দিয়ে চলে যেতে পারছেন।

নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই প্রার্থীর প্রতীক নৌকা (আওয়ামী লীগ) ও হাতি (স্বতন্ত্র)।

মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা) এবং দলীয় পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার (হাতি), খেলাফত মজলিশ প্রার্থী এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), মো. কামরুল ইসলাম-স্বতন্ত্র (ঘোড়া), মো. জসীম উদ্দিন-বাংলাদেশ খেলাফত আন্দোলন (বট গাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com