নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, তার সমর্থক যুবদল নেতা মনোয়ার হোসেন সোখনকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে এ অভিযোগ করেন তৈমূর আলম খন্দকার। মনোয়ার হোসেন সোখনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান গ্রেফতার করিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, বন্দরে একটি কেন্দ্রে ঠিকাদার আবু সুফিয়ান আমার কর্মী যুবদল নেতা মনোয়ার হোসেনকে গ্রেফতার করিয়েছে।
গ্রেফতার মনোয়ার হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বেলা ১১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভোট দিতে এসেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র দাস জানিয়েছেন, ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায় মনোয়ারকে গ্রেফতার করা
Leave a Reply