শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাষ্ট্রীয় যন্ত্র এখন ক্ষমতাসীনদের লাঠিয়াল : রুহুল কবির রিজভী

রাষ্ট্রীয় যন্ত্র এখন ক্ষমতাসীনদের লাঠিয়াল : রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় যন্ত্র অবৈধ ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সকলের সুস্থ্যতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সরকারবিরোধী দলের নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নির্যাতন করছে। রাষ্ট্রীয় যন্ত্র অবৈধ ক্ষমতাসীনদের লাঠিয়ালে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে গুম-খুন নির্যাতন হচ্ছে। বিরোধী দল দমন করার জন্য এমন কোন অবৈধ পন্থা নেই যা সরকার প্রয়োগ করে নাই। সরকার গুম-খুন জাতীয় পর্যায় পর্যন্ত গুম-খুনকে সহনীয় করে ফেলেছে। আজকে আন্তর্জাতিকভাবে সরকারের গুম-খুন উচ্চারিত হচ্ছে। গুম-খুনের দায় সরকারকে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত করে সরকারের কতিপয় ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি গোষ্ঠিকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে। তাদের পাচারকৃত টাকা বাতিল হয়ে যাবে। তারপরেও সরকারের লজ্জা নাই।
তিনি বলেন, এ সরকার কাপুরুষ। অধ্যাপক তাজমেরী ইসলাম শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার কারণে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার সমালোচনা ভয় পায়। কারণ তাদের জনগণের ভিত্তি নাই। তাদের আশঙ্কা জনগণের স্রোতে ভেসে যেতে পারে। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার কোন দোষ ত্রুটি খুঁজে পায়নি। তারপরেও কারা কারাবন্দি করে রেখেছে। আজকে কোন বিচারক সঠিক রায় লিখতে পারে না। কেউ সঠিক রায় দিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।

সকলকে ঐক্যবদ্ধ ভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান রিজভী।

জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সহ-সভাপতি লুতফর রহমানের পরিচালনায় কামনায় এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com