যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রথম আইফোন কেমন ছিল

প্রথম আইফোন কেমন ছিল

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

২০০৭ সালের ৯ জানুয়ারি স্টিভ জোবস দুনিয়াকে দেখিয়েছিলেন প্রথম আইফোন। সেবারও চমকে গিয়েছিল প্রযুক্তি বিশ্ব। টাচস্ক্রিন আইপডের সঙ্গেই এই ডিভাইস ইন্টারনেট কমিউনিকেটর ও মোবাইল হিসাবে ব্যবহার করা গিয়েছিল। এর পরের ইতিহাস সকলের জানা।
অ্যাপল ছিল একটি কম্পিউটার কোম্পানি। আইফোন লঞ্চের পরে তা স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়। এখনও কম্পিউটার বিক্রি করলেও এই মুহূর্তে অ্যাপেলের প্রধান ব্যবসা স্মার্টফোন বিক্রি।

অ্যাপলের প্রথম আইফোন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে দেখে নিন-

টু-জি কানেক্টিভিটি

প্রথম আইফোনে টু-জি কানেক্টিভিটি দিয়েছিল অ্যাপল। সেই সময় ব্ল্যাকবেরি ও নকিয়া স্মার্টফোনে থ্রি-জি কানেক্টিভিটি সঙ্গেই কোয়ার্টি কি-বোর্ড পাওয়া যেত। তবে প্রথম আইফোনে ছিল ২.৪ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্ট।

ক্যামেরা

প্রথম আইফোনে ব্যবহার হয়েছিল একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। এটি ব্যবহার করে শুধুমাত্র ছবি তোলা যেত। ভিডিও রেকর্ডিংয়ের কোনো সুযোগ ছিল না। আইফোন ৪-এ প্রথম সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল।

ব্যাটারি

সেই সময় অন্যান্য সব ফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহার হলেও আইফোনে তা ছিল না। এখনও পর্যন্ত সব আইফোনেই এই মন্ত্র ব্যবহার করেছে অ্যাপল।

ব্লুটুথ হেডসেট

২০০৭ সালে ব্লুটুথ হেডসেট তৈরি করেছিল অ্যাপল। আইফোনের সঙ্গে কানেক্ট করে এই হেডসেটের মাধ্যমে ভয়েস কল করা ও গান শোনার সুবিধা পাওয়া যেত। পরে এয়ারপোডের হাত ধরে বাজারে আসে কোম্পানির প্রথম ব্লুটুথ হেডসেট।

মেমোরি কার্ড

সেই সময় সব ফোনে মেমোরি কার্ড ব্যবহারের স্লট থাকলেও আইফোন থেকে তা বাদ গিয়েছিল। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত কোন আইফোনেই স্টোরেজ বাড়ানোর সুযোগ পাওয়া যায়নি।

অ্যাপ স্টোর

প্রথম আইফোন লঞ্চের সময় সেই ফোনে কোনো অ্যাপ স্টোর ছিল না। অর্থাৎ ফোন কেনার সময় যে অ্যাপ ইনস্টল ছিল তাই ব্যবহার করা যেত। আইফোন ৩জি লঞ্চের সময় অ্যাপ স্টোর আত্মপ্রকাশ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com