শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

আজ ঢাকাসহ দেশের প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, রাজধানীর শেরেবাংলানগরে জিয়ার সমাধিতে দলের নেতা-কর্মীরা ফাতিহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরই মধ্যে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে অসহযোগ আন্দোলনরত বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী একযোগে আক্রমণ চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ। ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

দুই দিনের কর্মসূচি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সকাল ৬টায় কেন্দ্রসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। একই দিন নয়াপল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও আগামীকাল বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com