শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমার বিতর্ক নিয়ে ব্যবসা করা হয়েছে: নুসরাত

আমার বিতর্ক নিয়ে ব্যবসা করা হয়েছে: নুসরাত

বিনোদন ডেস্ক :
নুসরাত জাহান।

বিগত কয়েকমাস ধরে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। অভিনয়ের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়েই বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। বিয়ে, বিচ্ছেদ, প্রেম, সন্তান তাকে ঘিরে রয়েছে কৌতুহলের মায়াজাল। অবশেষে তার ব্যক্তিগত জীবন, তার জীবন দর্শন, তার পরিবার, তার সন্তান ও সন্তানের বাবা যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা নুসরত জাহান।

মুক্তির অপেক্ষায় নুসরতের ছবি ‘স্বস্তিক সংকেত’। সেই ছবির দুই চরিত্র প্রিয়ম ও রুদ্রানী। বাংলা ছবিতে রুদ্রানীর মতো চরিত্রে পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। প্রিয়ম ও রুদ্রানীর রসায়নও মনে ধরেছে নুসরতের। তাহলে বাস্তবজীবনে তাঁর আর যশের রসায়নও একইরকম ব্যালেন্সিং? এই প্রশ্নের জবাবে নুসরতের জবাব, ‘আমার এটা আলাদা করে বলতে অদ্ভুতই লাগে। আমি জানি না মানুষের এটাকে ঘিরে এত প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না। আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদের মাথায় চিৎকার করে সব বলি না বলেই বোধ হয় এত প্রশ্ন। আমার একটাই উত্তর, আমরা ভালো আছি’।

ইচ্ছাকৃতভাবেই কী কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নুসরত? এই প্রশ্নের জবাবে নুসরত বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাবলিক ফিগার হয়ে আমরা সবসময় মানুষের নজরবন্দি, সেখানে কী আমি আমার নিজস্বত্ত্বা হারিয়ে ফেলছি! এটা ভাবার প্রযোজন। আমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি বলব কি বলব না, এটা আমার বাকস্বাধীনতা। সেখানে মানুষের প্রচুর বক্তব্য। আমি বিতর্ক করিনি। মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে।’
তিনি আরও বললেন, অনেক ছোটবেলা থেকেই আমাকে বিতর্কিত ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। আমার বিতর্ক নিয়ে ব্যবসা করা হয়েছে। আমি মানছি যেকোনও জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মশলা প্রয়োজন। আমায় যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে যখন সেটা ভীষণ ব্যক্তিগত হয়ে যায় তখন থামতে হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com