শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য আটক

রাজধানীর ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

মোহাম্মদপুর এলাকার ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, স্টিলের পাইপসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে ‘লও ঠেলা’ গ্যাংয়ের প্রধান বাবু ওরফে দশের বাবু আছেন। অন্যরা হলেন ফোরকান, পলাশ, সুমন, সাগর, রাজন, নাজিম, শাকিল ও মিলন।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত সংবাদমাধ্যমকে জানান, একদল সন্ত্রাসী গত ৩১ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে। একই গ্রুপ এলাকাটিতে বেশ কয়েকটি ছিনতাই করে। গত ১৬ জানুয়ারি এলাকাটিতে ফের ছিনতাই ও দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এসব অভিযোগের পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় এলাকায় পরিচিত ‘লও ঠেলা’ গ্যাংয়ের সদস্যদের। তাদের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। পলাতক অন্যদের আটকে অভিযান চলছে।
র‍্যাব জানায়, গ্যাংয়ের প্রধান বাবু ওরফে দশের বাবু ২০০০ সালে মায়ের সঙ্গে নড়াইল থেকে ঢাকায় আসেন। তিনি গাড়ির হেলপার, হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর চাকরিসহ বিভিন্ন কাজে ছিলেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য চুরি-ছিনতাই শুরু করেন।
এলাকায় প্রভাব বাড়াতে বাবু কিশোর বয়সী অনেককে দলে ভেড়ান। এরপর মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ছাড়াও মাদক কারবার করতে থাকেন গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে। গ্যাংয়ের সদস্যদের অনেকেই রিকশাচালক ও দোকান কর্মচারী। প্রায় প্রতি সন্ধ্যায় তারা এলাকায় অপরাধমূলক কাজের পাশাপাশি মহড়া দিতেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com