শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অস্ট্রেলিয়া থেকে কোন প্যানেলকে সমর্থন জানালেন শাবনূর?

অস্ট্রেলিয়া থেকে কোন প্যানেলকে সমর্থন জানালেন শাবনূর?

বিনোদন প্রতিবেদক:
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলকে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে ভিডিওকলের মাধ্যমে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভিডিওকলের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

মিশা-জায়েদ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘শ্রদ্ধেয় শাবনূর আপু কিছু সময় আগে আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহ অন্য প্রার্থীদের ভিডিওকলের মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।’

তিনি বলেন, ‘করোনার কারণে দেশে আসতে পারিনি। আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। অন্যদিকে, করোনার সংক্রমণ বাড়ায় এবারের শিল্পী সমিতির নির্বাচনে ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারছি না। তবে তোমাদের প্যানেলের সমর্থন ও ভালোবাসা আছে। অগ্রিম অভিনন্দন।’

এদিকে ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। নির্বাচনের প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত চলচ্চিত্র শিল্পীরা। সহকর্মী ভোটারদের কাছে প্রার্থীরা চাইছেন ভোট। এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। গত দুইবারের মেয়াদে মিশা-জায়েদ একটি প্যানেলে দিয়েছেন। অন্যদিকে, কাঞ্চন-নিপুণ দিয়েছেন একটি প্যানেল।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com