শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক:
মা হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন। এতে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাসের সঙ্গে বিয়ে ভাঙার যে গুঞ্জন উঠেছিল তা আপাতত অবসান হলো। এর আগেও অনেকের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল এই অভিনেত্রীর। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শাহরুখ খান।
সম্প্রতি আলোচনায় এসেছে সেই সম্পর্ক। শোনা গেছে, শাহরুখের সঙ্গে কাজ করার আগে থেকেই নাকি তার প্রতি আগ্রহ ছিল প্রিয়াঙ্কার। যদিও প্রকাশ্যে এ বিষয়ে কিছুই বলেননি তিনি। সে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শাহরুখ খানও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন।

২০০৬ সালে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ। সেটি ছিল ফারহান আখতারের ডন মুভি। যদিও আগে থেকেই পরিচয় ছিল তাদের। তবে ডন মুভির পর তার সিক্যুয়েলের সেটে শাহরুখ ও প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। তারপর ২০১১ সালে ডন-২ মুভি করা সময় দুইজনকে শ্যুটিংয়ের বাইরেও একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সে সব ছবিও ধরা পড়েছে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায়।

এরপর ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। এক সময় আইপিএলে তার মালিক শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এও প্রিয়াঙ্কা প্রায়ই যেতেন বলে জল্পনা। ফলে দুইজনে যতই অস্বীকার করুন না কেন, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।

সে সময় কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কার গালে চুম্বন একে দিয়েছিলেন শাহরুখ। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এ সব দেখে রেগে গিয়েছিলেন শাহরুখের পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী-স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তির খাতিরেই গৌরীর দাবি মেনে নিয়েছিলেন।

এরপর প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ। অনেকে তো এ-ও বলেন, গৌরীর কথাতেই নাকি কর্ণ জোহরসহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করেন।

এক সময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা।

বলিউড ছেড়ে ২০১৫ সালে কোয়েন্টিকো সিরিজের হাত ধরে হলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। তারপর থেকে দু’একটি বাদে হলিউডেই কাজ করছেন তিনি।
হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার ‘সম্পর্কে’র কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা এক সময় একটি চ্যাট শোয়ে কার্যত স্বীকার করে নেন প্রিয়াঙ্কা। সে সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার প্রাক্তন প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন। ঐ একই রকম জ্যাকেট এর আগে শাহরুখকেও পরতে দেখা গিয়েছে!

বলিউডে আরো একটি গুঞ্জন রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ এবং প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি চেয়েছিলেন নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। তবে ডন-২ পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com