শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিশু আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরল

শিশু আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরল

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মাস বয়সী শিশু আব্দুল্লাহকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক। শিশু আব্দুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ছিল র‍্যাব-৩।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঢামেক হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানান র‍্যাব-৩ এর সিপিএসসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জুলকার নায়েন প্রিন্স।

তিনি বলেন, গত ৬ জানুয়ারি শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বিল পরিশোধ করতে না পারায় বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঢাকা মেডিকেলে আসার সময় জমজ সন্তান আহম্মেদ মারা যায় এবং আরেক শিশু আবদুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের শিশু হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউতে) ভর্তির ব্যবস্থা করি এবং সমস্ত চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করি। এ ঘটনার পর ঐ হাসপাতালে অভিযান পরিচালনা করে মালিক সারওয়ারকে গ্রেফতার করা হয়।

মেজর জুলকার নায়েন বলেন, আজ ১৯ দিন ভর্তি থাকার পর সম্পূর্ণ সুস্থ হওয়ার পর চিকিৎসক হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। আমরা তাকে কিছু উপহার সামগ্রী, নগদ অর্থ এবং অ্যাম্বুলেন্স ভাড়া করে সাভারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী ১ মাস পর তাকে আবার ঢামেক হাসপাতালে নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

শিশু আব্দুল্লার মা আয়েশা বেগম সাংবাদিকদের বলেন, আমার এক ছেলেকে হারিয়েছি। আরেক ছেলেকে হারাতে বসেছিলাম ঠিক সেই মুহূর্তে র‍্যাব আমার পাশে এসে দাঁড়ায় এবং সার্বিক খোঁজ খবর রাখেন। যখন যেটা প্রয়োজন সবই ব্যবস্থা করে দিয়েছেন। আমার ছেলেকে সুস্থভাবে আজ চিকিৎসক ছাড়পত্র দিয়েছে।

সার্বিক সহযোগিতার জন্য র‍্যাব-৩ এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াকে ধন্যবাদ জানান শিশু আব্দুল্লার মা আয়েশা বেগম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com