শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়ের অভিবাদনে হতবাক আল্লু অর্জুন

মেয়ের অভিবাদনে হতবাক আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি তার অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। বিশেষ করে হিন্দি সংস্করণে রেকর্ড গড়েছে সিনেমাটি।

‘পুষ্পা’ সিনেমার জয়রত চলাকালীন আরেকটি সিনেমার শুটিং করতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন আল্লু অর্জুন। সেখান থেকে দুদিন আগে ভারতে ফিরেন তিনি। কিন্তু বাড়ি ফিরে তার ৬ বছর বয়েসী কন্যা আল্লু আরহার অভিবাদনে রীতিমতো হতবাক হয়েছেন এই অভিনেতা।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আল্লু অর্জুন। ছবিতে দেখা যায়, ফ্ল্যাটের প্রবেশ পথের মেঝেতে লেখা, ‘স্বাগতম বাবা।’ ইংরেজি হরফে এসব লিখেছেন আরহা। বর্ণমালায় ফুলের পাপড়ি ব্যবহার করেছে খুদে তারকা আরহা। এই লেখার পাশে দাঁড়িয়ে আছে আরহা। ছবির ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন—‘১৬ দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে মধুর অভিবাদন পেলাম।’

ছবিটি প্রকাশ করার দুদিনে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১৮ লাখ। অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।

২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আল্লু অর্জুন। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। ২০১৬ সালে জন্ম হয় আরহার। এরই মধ্যে চলচ্চিত্রে নাম লিখিয়েছে আরহা। সামান্থা রুথ প্রভু অভিনীত ‘শকুন্তলাম’ সিনেমায় যুবরাজ ভারতের ভূমিকায় অভিনয় করছে আরহা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com