শিরোনাম :
গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেকের নজরদারিতে গয়েশ্বর

তারেকের নজরদারিতে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির ব্যর্থতা ও দলীয় সমালোচনায় সবচেয়ে বেশি সক্রিয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার এমন কর্মকাণ্ডে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও বিভেদ বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতরা। বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুবই চিন্তিত। আর তাই তিনি গয়েশ্বর চন্দ্র রায়কে নজরদারিতে রেখেছেন বলেও জানা গেছে।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় দলের সিনিয়র নেতাদের বাড়ি-ঘর ঘেরাও করতে সাধারণ কর্মীদের আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপি নেতাদের নিষ্ক্রিয়তাকে অপরাধ বলে মন্তব্য করেন। আর দায়িত্ব পালন করতে না পারলে সিনিয়র নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যোগ্যদের সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান।

এদিকে খালেদার মুক্তির আন্দোলনের মতো স্পর্শকাতর ইস্যুতে গয়েশ্বর চন্দ্র রায়ের মতামতকে হঠকারী বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা।

তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি আদায়ের আন্দোলন শুরু করতে না পারাটা সত্যিই ব্যর্থতার। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় হুট করেই বিশৃঙ্খলা সৃষ্টি করাটা সমুচিত হবে না। আমাদেরকে অবশ্যই আরো গবেষণা করে উপযুক্ত আন্দোলনের পথ খুঁজতে হবে। এটি নিয়ে তাড়াহুড়ো করার কিছুই নেই।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, গয়েশ্বর চন্দ্র রায় সম্ভবত অতিআবেগী হয়ে সিনিয়র নেতাদের শায়েস্তা করতে জুনিয়রদের আহ্বান জানিয়েছেন। এটি কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না। রাজপথে নামতে সিনিয়রদের কিছুটা সময় লাগছে, তার মানে এই নয় যে তারা খালেদা জিয়ার মুক্তিতে অনাগ্রহী। আসলে মতের মিল না হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় বিক্ষুব্ধদের সিনিয়র নেতাদের পেছনে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com