শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেনার আগে নকল স্মার্টফোন বুঝবেন যেভাবে

কেনার আগে নকল স্মার্টফোন বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন। ফাইল ফটো

ডিজিটাল এ যুগে প্রতিদিনই বাড়ছে স্মার্টফোনের চাহিদা। আর এ চাহিদার যোগান দিতে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো নিত্য-নতুন ফিচারসমৃদ্ধ ফোন নিয়ে আসছে। হাত বাড়ালেই পাওয়া যায় কাঙ্ক্ষিত স্মার্টফোনের দেখা।
তবে প্রযুক্তির এ উৎকর্ষতা ও সহজলভ্যতার ফলে বাজারে নকল ফোনেরও কমতি নেই। তাই স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা অতি জরুরি। চলুন এ নিয়ে আলোচনা করা যাক।

স্ক্রিনের সৌন্দর্য: স্ক্রিনটিকে কেমন দেখাচ্ছে এটা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে খুব সহজেই আসল এবং নকল ফোনের তফাৎ শনাক্ত করা যায়। আসল ফোনের পর্দা উজ্জ্বল ও ফ্রেশ থাকে। যদি স্ক্রিনটি মলিন হয়। তবে ৭০ শতাংশ নিশ্চিত হওয়া যায়, এটি একটি নকল ফোন।

লোগো: আরেকটি লক্ষণীয় বিষয় হলো লোগো। ফোন কেনার পর যদি দেখেন লোগোটি অস্পষ্ট এবং অমসৃণ, তাহলে আপনি ভুল কোনো কিছু কিনে ফেলেছেন।

ক্যামেরার অবস্থান: ক্যামেরা, ফোনের বাটন এমনকি লোগোর অবস্থান কখনো কখনো আসল ও নকল ফোন সম্পর্কে ধারণা দেয়। যে কোনো আসল অ্যান্ড্রয়েড ফোনে এসব এমন অবস্থানে সেট করা হয়। যাতে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির একটি ধারাবাহিকতা থাকে।

ফ্যাক্টরি রিসেট মোডে বুট: ফোন বন্ধ করে, কয়েক সেকেন্ডের জন্য পাওয়ার অন + হোম + ভলিউম আপ কী-একইসঙ্গে কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখুন। যদি এটি আসল অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে রিকভারি মেন্যু উপস্থিত হবে। অন্যথায়, এটি অন্যান্য বিভিন্ন অপশন দেখাবে বা কোনো কিছুই দেখাবে না।

স্ক্রিনের গঠন: স্ক্রিন সবসময়ই গুরুত্বপূর্ণ। শুধু ডিসপ্লে নয়, এর গঠন কাঠামোও আসল অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনের মান উন্নত হয়। যদি আপনি এর ওপর আঙ্গুল রাখেন এবং কাচের চেয়ে প্লাস্টিকের মতো অনুভূতি বেশি অনুভব হয়, তাহলে বুঝবেন ডিভাইসটি সস্তা কাচের উপাদান দিয়ে তৈরি। এ ধরনের স্মার্টফোন আসল হতে পারে না।

ফোনের বৈশিষ্ট্য: ফোনের ম্যানুয়াল চেক করুন। দেখুন সেখানে কী কী বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। এরপর আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখুন সবগুলো বৈশিষ্ট্যই এতে আছে কিনা। সর্বশেষ আসল ফোনে একই ধরনের স্পেসিফিকেশন আছে কিনা, তা দেখতে ফোনের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।

 

কোয়ালিটি: নকলকে নকলের মতোই সস্তা ও গোলমেলে দেখায়। তাই ফোনের বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া যাবে না।

লক্ষণীয় বিষয়: ১. যদি কোনো ফোন অন্য যে কোনো জায়গার চেয়ে দামের দিক থেকে অনেক সস্তা হয়, তবে সেটি এড়িয়ে চলতে হবে। এ ধরনের ফোন নকল হওয়ার সম্ভাবনাই বেশি।

২. অনুমোদিত শো-রুম, ডিলার থেকে ফোন কিনতে হবে।

৩. ওয়ারেন্টি পেপার সংগ্রহ করতে হবে কেননা আসল ফোন না হলে ওয়ারেন্টি পেপার দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com