শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ফখরুলের বিচার হওয়া দরকার: তথ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ফখরুলের বিচার হওয়া দরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ;
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য যে লবিস্ট নিয়োগ করেছিলেন, এজন্য তার বিচার হওয়া দরকার। একইসঙ্গে বিএনপিরও বিচার হওয়া দরকার।
তিনি বলেন, এসব যদি ইউরোপের কোনো দেশে হতো, তাহলে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে মামলা হতো। বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য চিঠি দিয়েছে। যেন দেশের সব সহযোগিতা ও সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। মির্জা ফখরুল চিঠির বিষয়টি অস্বীকার করেছেন।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যখন বিএনপির লবিস্ট নিয়োগের সব দলিল-দস্তাবেজ উপস্থাপন করলাম, তখন তারা স্তব্ধ হয়ে গেল। এখন তাদের আর কোনো জবাব নেই। এখন নিজেদের অপকর্ম ঢাকার জন্য তারা নানা কথা বলেন। সরকার দেশের ভাবমূর্তি রক্ষার জন্য লবিস্ট নিয়োগ করে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে করোনার মধ্যেও রফতানি বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের স্বার্থ ও ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য লবিস্ট নিয়োগ করে।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নেই। তাদের সব কিছুতে না বলা অভ্যাস। এর থেকে বের হতে না পারলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে তা জানি না। নির্বাচনকালীন সময়ে সরকার একজন কনস্টেবলও বদলি করতে পারে না। তখন সবার চাকরি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। তাদের আস্থা বিদেশি শক্তির ওপর। তাদের মূল উদ্দেশ্য হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মাধ্যমে জল ঘোলা করা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com