শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইল মারতে মারতে যুবকের প্রাণটাই নিয়ে নিলেন শ্বশুর-সম্বন্ধী

টাঙ্গাইল মারতে মারতে যুবকের প্রাণটাই নিয়ে নিলেন শ্বশুর-সম্বন্ধী

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে শ্বশুর-সম্বন্ধীর পিটুনিতে হুরমুজ আলী নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হুরমুজ আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। মায়ের সঙ্গে পীরগাছা নানা বাড়িতে থেকে বড় হয়েছেন হুরমুজ আলী। ওই গ্রামের পাশেই পীরগাছা গ্রামের রাবার বাগানের রাবারের ধুম ঘরের পাশের মজুরিপাড়ার আব্বাস আলীর মেয়েকে বিয়ে করেন। তিনি দুই ছেলে সন্তানের জনক।

ইউপি সদস্য রোমান জানান, পারিবারিক কলহে স্বামীকে কয়েকদিন আগে মৌখিক তালাক দেন স্ত্রী রুবিনা। এ নিয়ে সোমবার সামাজিক মীমাংসার দাবি করলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় হুরমুজ আলীর। একপর্যায়ে শ্বশুর আব্বাছ আলী ও তার ছেলে শফিকুলের সঙ্গে হুরমুজের হাতাহাতি হয়। এ সময় শ্বশুর-সম্বন্ধীর আঘাতে মারাত্মক আহত হন হুরমুজ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই তিনি মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, ঘটনাস্থলে ওসি (তদন্ত) মুরাদ হোসেনকে পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, মধুপুর সার্কেলের এএসপি শাহীনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা করবেন হুরমুজের এক মামা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com