শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীর প্রেম ,,পিছু নিয়ে প্রেমিককে পেটালেন স্বামী

স্ত্রীর প্রেম ,,পিছু নিয়ে প্রেমিককে পেটালেন স্বামী

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিক নাজমুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়েছেন স্বামী। বর্তমানে নাজমুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বিষয়টি জানাজানি হয়। এর আগে রোববার শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাজমুল ইসলামের ছোট বোন।

নাজমুল উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মুরগি ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গিয়াস উদ্দিনের জামাই জাহিদুল ইসলাম ও তার মেয়ে সুলতানা আক্তার।

জানা গেছে, রোববার শ্রীপুরে প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন স্ত্রী সুলতানা আক্তার। বিষয়টি টের পেয়ে স্ত্রীর পিছু নেন স্বামী জাহিদ। পরে পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখে ক্ষিপ্ত হন তিনি। এ সময় ভাড়া করা লোকজন নিয়ে স্ত্রীর প্রেমিক নাজমুলের ওপর হামলা চালান। প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগীর ছোট বোন স্মৃতি সুলতানা বলেন, নির্যাতনের শিকার ভাইকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন ধরে নাজমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনার দুজনকে আসামি করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আলহেরা হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com