শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অ্যানড্রয়েড ১৩ দুর্দান্ত কিছু ফিচার নিয়ে আসছে

অ্যানড্রয়েড ১৩ দুর্দান্ত কিছু ফিচার নিয়ে আসছে

যুগ-যুগান্তর ডেস্ক :
স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের নতুন সংস্করণ আসছে। এরই মধ্যে অ্যানড্রয়েড ১৩-র ‘ডেভেলপার প্রিভিউ’-এর দেখা মিলেছে, যেখানে নতুন কিছু ফিচারের প্রথমবারের মতো বাস্তব চেহারা দেখা যাচ্ছে।
নিউজ ও ব্লগিং সাইট ম্যাশেবল-এর তথ্যানুযায়ী, ‘থিমযুক্ত অ্যাপ আইকন’ হচ্ছে এই সংস্করণের সবচেয়ে আকর্ষণীয় ফিচার। বিশেষ করে যারা ফোনের ভিজ্যুয়ালের সঙ্গে টিঙ্কার পছন্দ করেন, তারা বেশ খুশিই হবেন। থিমযুক্ত আইকনগুলো সবার প্রথমে পিক্সেল ডিভাইসে পাওয়া যাবে। পরবর্তীতে তা অন্যান্য ম্যানুফ্যাকচারারদের ডিভাইসেও পাওয়া যাবে।

এখন পর্যন্ত শুধুমাত্র গুগলের নিজস্ব অ্যাপগুলো গ্রাহকের ব্যবহৃত ওয়ালপেপার/থিমের ওপর নির্ভর করে গতিশীল রং ধারণ করে। অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে সব আইকনই পাওয়া যাবে। তবে শুরু থেকেই সবগুলো অ্যাপের আইকন ‘থিমযুক্ত’ নাও হতে পারে।

‘নিউ এপিআই’ নামের আরেকটি দুর্দান্ত নতুন ফিচার আসছে। এই ফিচার ডেভেলপারদেরকে তাদের অ্যাপে পৃথক ভাষা সেট করার সুযোগ করে দেবে। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে নতুন সিস্টেমের ফটো পিকার সেট করেছে গুগল। যার মাধ্যমে গ্রাহকরা আরো বেশি গোপনীয়তা বজায় রাখতে পারবেন। কারো সঙ্গে ছবি শেয়ার করার জন্য এটি ফটো পিকারের মতো দেখায়। এর মাধ্যমে ফোনে ব্যবহারকারীর বাছাকৃত ছবি ও ভিডিওগুলোতে শুধুমাত্র একটি অ্যাপকেই অ্যাক্সেস দেওয়া হবে।

চলতি বছরের জুনে অ্যানড্রয়েড ১৩ প্লাটফর্ম স্ট্যাবিলিটি মাইলফলক অর্জন করবে বলে জানিয়েছে গুগল। এর পর কয়েক সপ্তাহ ডেভেলপারদের যাচাই বাছাইয়ের পর তা বাজারে চূড়ান্তভাবে আসবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com