বিনোদন ডেস্ক :
বিগ বস ওটিটির দৌলতে উর্ফি জাভেদ এখন সুপরিচিত নাম। তবে অভিনয়ের থেকে বেশি নিজের খোলামেলা পোশাকের জন্যই চর্চায় থাকেন তিনি।
উর্ফির ড্রেসের জন্য তাকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ছবিতে নগ্ন হতে পারবেন তিনি? তার উত্তরে উর্ফি বলেন চরিত্রের খাতিরে ছবিতে নগ্ন হতে আপত্তি নেই।
‘শুধুমাত্র নগ্ন হয়ে ছবি বিক্রি করার উদ্দেশ্য থাকলে বা আমাকে নগ্ন দেখতে চায় দর্শক সে কারণে আমি নগ্ন হব না। যদি চিত্রনাট্যে এর প্রয়োজন থাকে, তাহলে নগ্ন হতেও রাজি বলে জানান উর্ফি।
উর্ফি আরো জানান, ছবিতে তার নগ্ন হওয়ার পিছনে একটা বড় ফ্যাক্টর হতে পারেন পরিচালক। তিনি বলেন, পরিচালক যদি সঞ্জয় লীলা বনশালি হন, তাহলে নগ্ন হতে বা ঘনিষ্ঠ দৃশ্যে তার কোনো আপত্তি নেই। কারণ তিনি বনশালিকে বিশ্বাস করেন। তাই তাকে রাজি করাতে হলে আগে তার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে।
Leave a Reply