শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিথিলা ‘কঙ্কন দাসী’

মিথিলা ‘কঙ্কন দাসী’

বিনোদন প্রতিবেদক :
দুই বাংলার সিনেমাতেই এখন সমান ব্যস্ত রাফিয়াত রশিদ মিথিলা। পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজও করছেন। সেই সঙ্গে সামলাচ্ছেন সংসার। দেবী দুর্গার মতোই যেন তিনি দশভূজা।
সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। দর্শক তাকে সবসময় ইতিবাচক চরিত্রে দেখে অভ্যস্ত। তবে এবার চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চলেছেন তিনি। তাই নতুন ছবিতে নেতিবাচক একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

এই ছবিতে মিথিলার চরিত্রের নাম কঙ্কন দাসী। চরিত্রটি তার খুব পছন্দের বলে জানান তিনি। মিথিলা বলেন, কঙ্কন দাসীর চরিত্রটি আমি ভালোবেসে ফেলেছি। তিনি এই ছবির প্রধান ভিলেন। এধরনের চরিত্র সবসময় পাওয়া যায় না। আমি এতদিন টেলিভিশনে যেরকম চলচ্চিত্রে অভিনয় করে এসেছি সেগুলো থেকে এই চরিত্রটি সম্পূর্ণ আলাদা। এমন একটি চরিত্রে অভিনয় আমার জন্য বড় চ্যালেঞ্জ।

অনুরাগীরা নেতিবাচক চরিত্রে সহজভাবে নেবেন কি না— জানতে চাইলে মিথিলা বলেন, যখন পরিচালক আমাকে গল্প শুনিয়েছিলেন তখন কোনো চরিত্র নির্বাচন করা হয়নি। সেসময় হয়ত বলতেই পারতাম যে, আমি ‘কাজলরেখা’ চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু আমার কাছে ‘কঙ্কন দাসী’র চরিত্রটি ব্যতিক্রম মনে হয়েছে। কারণ, মনে হয়েছে এই চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য চ্যালেঞ্জ হবে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করবেন বলে আশা করি।

এরআগে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিথিলা। এতে তিনি জুটি বাঁধেন নিরবের সঙ্গে। এরপর কলকাতার ‘মায়া’ সিনেমায় অভিনয় করেন মিথিলা। এছাড়া তার হাতে আছে সেখানকার আরও দুটি সিনেমা। সিনেমা দুটি হলো- ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ ও ‘নীতিশাস্ত্র’। প্রথমটির পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয়টি পরিচালনার দায়িত্বে আছেন অরুণাভ খাসনবিশ। অ‌্যান্থলজিধর্মী এই সিনেমায় একজন চিকিৎসকের ভুমিকায় দেখা যাবে তাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com