শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভিড় থেকে বাঁচতে জুতা খুলেই দৌড় দিলেন পরীমনি

ভিড় থেকে বাঁচতে জুতা খুলেই দৌড় দিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক:

শুক্রবার (৪ মার্চ) থেকে একযোগে সারাদেশে মুক্তি পেয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। বর্তমানে চলচ্চিত্রটি একযোগে চলছে বাংলাদেশের ৩৮টি সিনেমা হলে। এই সিনেমার প্রচারণার জন্য শুক্রবার স্বামী রাজকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে বের হয়েছিলেন অভিনেত্রী। গিয়েছিলেন রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে। তবে দর্শকদের ভিরে বিপত্তিতে পড়তে হয় চিত্রনায়িকাকে।
শুক্রবার বিকাল ৩টার শো’তে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলে যান পরী-রোশানরা। সঙ্গে ছিলেন পরীর স্বামী-অভিনেতা শরিফুল রাজও। সেখানে তারা দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরীকে সামনাসামনি দেখতে পেয়ে দর্শকের মাঝেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, আনন্দ।

এরপর তারা যান চিত্রামহল সিনেমা হলে। পুরান ঢাকার এই প্রেক্ষাগৃহে সন্ধ্যা ছ’টা নাগাদ পৌঁছান পরী-রোশান-শুভ। একটি শো শেষ, অন্য শো শুরুর মুহূর্ত। দুটি শোয়ের দর্শকের সঙ্গে কথা বলে আর বের হতে পারছিলেন না তারা। কারণ পরীকে ঘিরে শত শত দর্শকের ভিড়।

এক পর্যায়ে সিনেমার টিম মানবপ্রাচীর তৈরি করেন। এরপর পায়ের জুতা খুলে দৌড়ে নিজের গাড়িতে ওঠেন পরীমনি। তবুও দর্শকরা নাছোড়বান্দা। গাড়িকেও অনেকক্ষণ ঘিরে রেখেছিল।

এমন ঘটনায় ভয় পেয়ছেন নির্মাতা ইফতেখার শুভ। কেননা পরী অন্তঃসত্ত্বা নারী। বিষয়টি নিয়ে তিনি বলেন, চিত্রমহলে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। পরী-রোশানকে তো বেরই করতে পারছিলাম না। এমন ভয়াবহ সমস্যার সম্মুখীন হব, আগে বুঝিনি। বেশি ভয় পেয়েছিলাম পরীমনিকে নিয়ে। যাক, শেষ পর্যন্ত হল কর্তৃপক্ষ ও আমাদের স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে বের হতে পেরেছি আমরা।

তবে ভয় নয়, আনন্দ পেয়েছেন পরীমনি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, আরে নায়ক-নায়িকা হলে যাবেন, দর্শক আটকে রাখবেন না, এটা কী হয়! এটাই তো মজা। এটাই তো বাংলা সিনেমার দর্শক। আমি বিষয়টি খুব উপভোগ করেছি। সিনেমায় এমনটিই তো হওয়া উচিত।

প্রসঙ্গত, নিজের লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে ‘মুখোশ’ বানিয়েছেন ইফতেখার শুভ। এতে মোশাররফ করিম, পরীমনি ও রোশানের সঙ্গে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায় প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com