শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৮ সংগঠনে কি শিল্পী সমিতি নেই? জায়েদকে বয়কট বিষয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

১৮ সংগঠনে কি শিল্পী সমিতি নেই? জায়েদকে বয়কট বিষয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক :
ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন (ফাইল ছবি)

গতকাল শনিবার শপথ নেওয়ার একদিনের মাথায় জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ই মার্চ) ১৮ সংগঠনে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হয়েছে। যার ফলে এদিন থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না।

তবে এই সিদ্ধান্ত ও বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেদিনের সেই বৈঠকের দাওয়াতই পাননি তিনি জানিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত অভিনেতা গণমাধ্যমকে বলেছেন, ‘চলচ্চিত্রের প্রধান তিনটি সংগঠনের একটি শিল্পী সমিতি। সেই সমিতিকে বাদ দিয়ে কী করে ১৮ সংগঠনের বৈঠক হয়! আর সমিতির একজন সদস্যকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও আমার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে এখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে।’

ইলিয়াস কাঞ্চনের মতে, গতকালের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন- সেই সিদ্ধান্তে আমার মতামত আছে কি না তা নিয়ে আজ দুপুর পর্যন্তও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। এটা কেমন কথা তা আমার মাথায় আসছে না। এই সব স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে আরো ভাবা উচিত। ’
এদিকে, ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আর কথা বলতে চান না বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যে রায় দেবে সেটাই মেনে নেব। জায়েদ বা নিপুণ- কারো বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

গতকাল সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘আমাকে বয়কটের সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোন প্রভাব ফেলবে না। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়; আমি কি কোন সংগঠন বিরোধী কাজ করেছি। ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এই অনুমতি তো সোহান ভাই (১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান) উপস্থিত থেকে নিয়েছে। আমার একার কি এত ক্ষমতা আছে- আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com