শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গায়েব ছিলাম এরপর বললো কাজ করবি, শুনেই চুপ ছিলাম: পরীমনি

গায়েব ছিলাম এরপর বললো কাজ করবি, শুনেই চুপ ছিলাম: পরীমনি

বিনোদন প্রতিবেদক:

গায়ে জড়িয়েছেন কালোর ওপর সোনালি রঙের নকশা করা কাতান শাড়ি। নাক, কান, গলায় ভারি অলঙ্কার। আপাদমস্তক বধূর রূপে সেজেছেন চিত্রনায়িকা পরীমনি। উপলক্ষ্য ছিল- তার নতুন সিনেমা ‘গুণিন’-এর প্রিমিয়ার ও বিবাহোত্তর সংবর্ধনা।
রাজধানীর একটি রেস্তোরাঁয় বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এই জমকালো আয়োজন। সেখানে পালকিতে চড়ে হাজির হন পরী। তার স্বামী অভিনেতা শরিফুল রাজও সেজেছেন বরের রূপে।

সিনেমার প্রদর্শনীর আগে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। হাস্যোজ্বল মুখে পরীমনিও জানান তার অনুভূতির কথা। তিনি বলেন, এই কাজটা করতে গিয়ে আমি আরেকজনের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছি। তাই এটা সারাজীবন আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে।

‘গুণিন’ সিনেমায় যুক্ত হওয়ার ঘটনা জানিয়ে পরীমনি বলেন, মাঝখানে ২৭ দিন আমি গায়েব ছিলাম। এই গায়েবের মাঝখানে আমাকে সেলিম ভাই ফোন দিয়ে বলেন, ‘তুই কি আমার কাজ করবি রে? আমরা কি কাজটা করব?’ এটা শুনে আমি দুই মিনিট কথা বলতে পারিনি। চুপচাপ ছিলাম। ওনাকে বললাম, আপনি এমনভাবে জিজ্ঞেস করলেন, আমি তো কষ্ট পেলাম। তখন তিনি বলেন, চল আমরা শুটিং করি। এভাবেই কাজটির সঙ্গে আমার যুক্ত হওয়া।

উল্লেখ্য, এই সিনেমার গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এতে বাংলার আদিম এক সমাজের প্রেক্ষাপট দেখা যাবে। যেখানে পারিবারিক সম্পর্ক, কলহ এবং প্রেমের বিষয়গুলো থাকবে সমান্তরালভাবে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এছাড়াও আছেন পরীমণি, শরিফুল রাজ, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান প্রমুখ। চরকি প্রযোজিত সিনেমাটি শুক্রবার (১১ মার্চ) মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com