শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবে না: নৌপ্রতিমন্ত্রী

নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবে না: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

নদী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার মুন্সিগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মাসেতু নির্মাণে প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্ত আমাদের মর্যাদার জায়গায় নিয়ে গেছে। মানুষ পদ্মাসেতু দেখতে এসে বঙ্গবন্ধুর আত্মজীবনীর ভাস্কর্য দেখতে পাবে এবং বঙ্গবন্ধুর স্ট্রাগল সম্পর্কে জানতে পারবে। দেশের ইতিহাসে এটিই প্রথম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন‍্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। কিন্তু আমরা ক্ষমতায় এসেই ড্রেজার সংযোজন করেছি। সরকার ১০ হাজার কিলোমিটার ন‍ৌপথ খননের জন‍্য কাজ করছে। নৌপথ খননের লক্ষ‍্যে আওয়ামী লীগ সকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যকম চলমান।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন- এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা চেয়িরম‍্যান ওসমান গনি তালুকদার ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার।

উল্লেখ্য, এদিন মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে শিমুলিয়ার ড্রেজার বেইজের নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেজার বেইজটি নির্মাণে ব‍্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এতে চারতলা অফিস ভবন, চারতলা স্টাফ ডরমেটরি, একটি ওয়ার্কশপ রয়েছে।

শিমুলিয়ায় ড্রেজার বেইজটি মাওয়া এলাকাসহ মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর,শরীয়তপুর এলাকায় নৌপথ খননে তদারকি সহজতর হবে। শিমুলিয়ায় ফেরি, লঞ্চঘাটসহ অন‍্যান‍্য ঘাটগুলোর ব‍্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি শিমুলিয়ায় অবস্থান করে বন্দর কার্যক্রম পরিচালনা করতে পারবে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ছাড়াও নারায়ণগঞ্জে ড্রেজার বেইজ চালু হয়েছে। বরিশাল, আরিচা ও খুলনায় ড্রেজার বেইজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নতুন আরো ছয়টি ড্রেজার বেইজ নির্মাণের কার্যক্রম চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com