শিরোনাম :
যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেন্ট মার্টিনে সানি লিওন

সেন্ট মার্টিনে সানি লিওন

বিনোদন ডেস্ক:

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? ভাবছে এইতো সেদিন ঢাকায় এক বিয়েতে এসে গেলেন সানি। যেখানে তার নাচের মুহূর্ত নেটদুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছে। কিন্তু এক সপ্তাহের মাথায় আবার কি করতে এলেন সানি? তাও আবার সেন্ট মার্টিনে? এমন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক!
কৌতূহল ভেঙে চলুন জেনে নেয়া যাক এর আসল রহস্য। মূলত সেন্ট মার্টিনে সানি লিওনের নামে রয়েছে একটি রিসোর্ট। যে রিসোর্টটির নাম ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’।

বলিউডের আইটেম গার্লের নামের এই রিসোর্ট সেন্ট মার্টিন যারা গিয়েছেন তাদের চোখ এড়ানো কঠিন। আর যারা যাবেন তাদের কাছেও কৌতুহল হয়ে থাকবে এটি। রিসোর্টটি আলীশান মানের ও আহামরি বিলাসবহুল না হলেও নামের কারণে কাছে যেতে মন চাইবে সানির। খোঁজ খবর নিতে মন চাইবে।

মূলত পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করতেই এই নামে রিসোর্টটির নাম করণ বলে মন্তব্য স্থানীয় বাসিন্দা উসমানের।

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত মাত্র ৮ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।

টেকনাফ জাহাজ করে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌছানোর পর অটো রিকশা কিংবা ভ্যান করে জলপরি রোড ধরে কিছু দূর আগালেই চোখে পড়বে এই ‘সানি লিওন বিচ ক্যাফে রিসোর্ট’। রিসোর্টটির ম্যানেজার হিসেবে আছেন মহিউদ্দীন নামের একজন। এই নামে রিসোর্ট হওয়ার কারণ কি জানতে চাইলে তেমন কোনো উত্তর দিতে পারলেন না তিনি। তবে জানালেন, এই নামের কারনে পর্যকদের বাড়তি আগ্রহের জায়গায় আছে রিসোর্টটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com