যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভাইজোড়া গ্রামের রমজান আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ভাইজোড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে রমজান আলী (৪৮), ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হৃদয় হোসেন রাকিব (২২) ও ফেনী সদরের পশ্চিম সিলোনিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ এনাম (২৪)।

পুলিশ জানিয়েছে, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারদর ৪০ হাজার টাকা।
থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই শুভঙ্কর, এসআই জাহাঙ্গীর ও এসআই মোশাররফের নেতৃত্ব পুলিশের পৃথক দল ভাইজোড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ ৩ জন হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com