শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সুবাহকে

চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সুবাহকে

বিনোদন প্রতিবেদক :

গত ১৭ ফেব্রুয়ারি গায়ক ইলিয়াস হোসাইন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার কথিত স্ত্রী নায়িকা সুবাহর নামে। মামলার এজাহারে বলা হয় ইলিয়াসকে ফাসিয়ে/ফাঁদ পেতে সুবাহ বিয়ে করেছেন। বিয়ের পর একের পর এক ইলিয়াসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন এবং একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে মিথ্যাচার ও সম্মানহানি করেছেন। এই মামলা হবার পর সুবাহ গত ১৪ই মার্চ হাইকোর্টে জামিন আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতে তাকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে আদালত। তবে এখানেই শেষ নয় আগামী ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে সুবাহকে।
এদিকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইলিয়াসের স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ এ মামলা করেন। মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিন ইলিয়াসের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ। সেখানে তিনি যৌতুক চেয়ে মারধরের অভিযোগ করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত কাজ চলছে।

ইলিয়াস-সুবহার খবরে মাঝে নতুন খবর বেরিয়ে আসে। সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহার আরো এক স্বামীর কথা। হাতে এসেছে ২০১৭ সালে সুবহার করা একটি এজাহার পত্র। শাহ হুমায়রা সুবাহার নিজের দায়ের করা গাইবান্ধা থানায় ওই এজাহার পত্রে তিনি মোঃ ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তিকে নিজের স্বামী পরিচয়ে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

উল্লেখ্য, গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত বছরের ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। বিয়ের এক মাস না পেরুতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব গড়ায় মামলায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com