শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীকে ‘হত্যা’র পর ছুরি নিয়ে বসে ছিলেন সাইদ

স্ত্রীকে ‘হত্যা’র পর ছুরি নিয়ে বসে ছিলেন সাইদ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর গ্রামের স্বামীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় তার স্বামীকে বাড়ির একটি কক্ষে ছুরি হাতে বসে থাকা অবস্থায় গ্রেফতার করে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়িও একই গ্রামে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জান্নাতুল ফেরদৌসের স্বামী সাইদ শফি দীর্ঘদিন ধরে আরব আমিরাতপ্রবাসী ছিলেন। গত ফেব্রুয়ারিতে দেশে ফেরেন তিনি। তাদের দুটি সন্তান আছে। পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাইদের। গত বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইদ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে উপর্যুপরি আঘাত করেন। জান্নাতুলের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, জান্নাতুলকে পেটে ছুরিকাঘাত করে হত্যার পর ছুরি হাতে একই কক্ষে বসে ছিলেন সাইদ।

বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ হোসাইন বলেন, স্ত্রীকে সন্দেহ করতেন সাইদ। এই সন্দেহ থেকে হত্যাকাণ্ড ঘটান তিনি। তাদের স্বামী-স্ত্রীর বিরোধ মেটাতে তিনি একাধিকবার সমঝোতার চেষ্টা করেছেন। তবে ফল হয়নি।

হাটহাজারী থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহ থেকে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর লাশ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com