শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্রগ্রাম লোহাগাড়া ইটভাটায় শিশু শ্রমিকসহ ৮জনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

চট্রগ্রাম লোহাগাড়া ইটভাটায় শিশু শ্রমিকসহ ৮জনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি ;
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কালুয়া পাড়া নামকস্থানে মা ব্রিক ফিল্ডে শিশুসহ ৮ জন শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ব্রিক ফিল্ডের মালিক পারভেজ ও ম্যানেজার খোকনের বিরুদ্ধে।
নির্যাতিতরা হলেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের উত্তর চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পের আব্দুল মতিন (৪০) পিতাঃ- আব্দুর রব, নাছির উদ্দীন (৪২) পিতাঃ- শেকান্তর আলী, মোঃ ইউসুফ (২২) পিতাঃ- সাহাব উদ্দিন, রুপক (২২) পিতাঃ- গিয়াসউদ্দিন, পারভেজ (১০) পিতাঃ- ফারুক হোসেন, মোঃ ফকির ( ২৮) পিতাঃ- মৃত নুর নবী, মোঃ রায়হান ( ২৫) পিতাঃ- আবুল কালাম, মোঃ সুৃমন (২৫) পিতাঃ- নজির আহমেদ।
জানা যায়, নোয়াখালী কবিরহাট উপজেলার ধাঁনসিঁড়ি ইউনিয়নের জহির মাঝি চট্টগ্রাম লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের মা ব্রিক ফিল্ডে কাজের শ্রমিক দেয়ার চুক্তি করেন ওই ফিল্ডের মালিক পারভেজ এর সাথে, চুক্তি অনুযায়ী কাজের জন্য ফিল্ডে লোকও পাঠান তিনি, কয়েকমাস কাজ করার পর জহির মাঝি তাদের খোঁজ নিচ্ছে না, এবং তাদের কাজের মুজুরীও দিচ্ছে না, এমতাবস্থায় কিছু শ্রমিক ফিল্ড থেকে পালিয়ে যায়, ওই শ্রমিকগুলো পালানোর কারনে বাকি ৮ জন শ্রমিককে কোম্পানি পারভেজ নির্জন একটি ঘরে তালাবন্দি করে আটকে রেখে নির্যাতন করতে থাকেন।
খবর পেয়ে গত শুক্রবার (২৫ মার্চ) সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম সেখানে পৌঁছেন, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ফিল্ডের ম্যানেজার পালিয়ে যান, সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখেন, মা ব্রিক ফিল্ডের ভিতরে একটি ঘরের দরজায় তালা জুলছে, বাহিরে আটজনের জুতা দেখা যাচ্ছে, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, ভিতরে কারা আছে জানতে চাইলে দাঁড়িয়ে থাকা লোক তালা খুলে দেন, ভিতরে গিয়ে দেখা যায়, আটজন শ্রমিক বসে আছে, এসময় সাংবাদিকদের দেখে তারা হাউমাউ করে কাঁদতে থাকেন।
তোমাদেরকে এখানে কে বন্দি রেখেছেন এবং কেন বন্দি রেখেছেন এমন প্রশ্নের জবাবে তারা নির্যাতনের লোমহর্ষক কাহিনী বর্ণনা করেন।
এসময় দশ বছর বয়সী শিশু পারভেজ কান্না জড়িত কন্ঠে বলেন, গত ১৯ দিন ধরে এ রুমে আমাদেরকে কোম্পানী আটকে রেখেছেন, ঠিকমত খাবার দিচ্ছে না, একবেলা দেয় একবেলা দেয় না, ফিল্ডের ম্যানেজার (খোকন) ও কেরানী আমাদেরকে রড দিয়ে শারিরীক নির্যাতন চালান ও গালমন্দ করেন।
তারা জানান, আমরা এখানে খুব কষ্টে আছি, মাঝি না আসলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেন মালিক ও ম্যানেজার।
আমাদেরকে প্রস্রাব পায়খানা করার জন্য ও বের করে না, প্রস্রাব পায়খানা ধরলে পলিথিনের ভিতর প্রস্রাব পায়খানা করে জানালা দিয়ে বাহিরে পেলে দিই, এসময় জানালার পাশে পলিথিনের ভিতর প্রস্রাব, পায়খানা দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন সাংবাদিকদের অনুসন্ধানী টিম।
ফিল্ডের কেরানী মাকছুদ নির্যাতনের কথা স্বীকার করে বলেন,সব শ্রমিক যখন ছিলো, কাজ করছে, তখন নির্যাতন করা হয়নি, কিছু শ্রমিক চলে যাওয়ার কারনে এদেরকে বন্দি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা হয় মা ব্রিক ফিল্ডের শেয়ার হোল্ডার আবদুল মাবুদের সাথে, শ্রমিকদের আটকের কথা স্বীকার করে তিনি জানান, আমরা তাদেরকে আটক করেছি এজন্য যে, তাদের মাঝি আমাদের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে এদেরকে আমাদের কাছে এই সিজনের জন্য বিক্রি করে দিয়েছে, আমাদের টাকা নিয়ে এদের মধ্য থেকে কিছু শ্রমিক পালিয়ে গেছে, এজন্য এদেরকে আটকে রেখেছি। টাকাতো এদেরকে দেননি, দিয়েছেন মাঝিকে, তাহলে মাঝির বিরুদ্ধে মামলা না করে এদেরকে বন্দি করে রাখছেন কেন, এমন প্রশ্নের জবাবে আবদুল মাবুদ বলেন, এই বিষয়ে আমি কিছু জানিনা, আমরা পাঁচজন মিলে এ মা ব্রিক ফিল্ড দিয়েছি, পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন পারভেজ, তিনি বলতে পারবেন।
সাংবাদিকদের অনুসন্ধানী টিম স্থানীয় আমিরাবাদ বাজারে গিয়ে শ্রমিক নির্যাতনের বিষয়ে পরিচালক পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার টাকা নিয়ে শ্রমিকরা কাজ করতে এসে কিছু শ্রমিক পালিয়ে চলে গেছে, এরা যে পালাবে না বিশ্বাস কি, একজন্য এদেরকে আটকে রেখেছি, আর একদিন অপেক্ষা করবো, যদি মাঝি ধরা না দেয়, তাহলে এদেরকে থানা পুলিশে সোপর্দ করবো।
এসময় মা ব্রিক ফিল্ডের মালিক রফিক, কালাম ও আব্দুল মাবুদ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com