শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অনুরোধের পর কেঁদেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা

অনুরোধের পর কেঁদেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের কাজে আমদাবাদের পথে রওনা হয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

শুধু তাই নয়, টানা ৪০ মিনিট অনুরোধের পর কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। এ নিয়ে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাস দেন ঋতুপর্ণা।

জানা যায়, বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল মঙ্গলবার (২৯ মার্চ) ভোর ৪ টা ৫৫ মিনিট। কিন্তু ঋতুপর্ণা পৌঁছান ৫ টা১০ মিনিটে। এরপরই ঋতুপর্ণাকে জানিয়ে দেওয়া হয়, অনেক আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপর ৪০ মিনিট সেখানকার দায়িত্বরতকর্মীদের অনুরোধ করেন ঋতুপর্ণা। এক পর্যায়ে কথা কাটাকাটিও হয় এবং কেঁদে ফেলেন এ অভিনেত্রী। কিন্তু বিমান থেকে প্রায় ৫০ পা দূরে থাকার পরও তাকে আর উঠতে দেওয়া হয়নি।

ঋতুপর্ণা স্ট্যাটাসে জানান, মঙ্গলবার আমেদাবাদে শুটিংয়ের শিডিউল দেওয়া ছিল। তিনি না গেলে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি হবে।

ঋতুপর্ণা প্রশ্ন করে লেখেন, প্রযোজককে কী জবাব দেব আমি? আমার কথার-ই বা কী দাম রইলো? একটা দিন আমার নষ্ট হলো, এর দায়টা কে নেবে? ক্ষতিপূরণ-ই বা কে দেবে?

বিমানসংস্থার এ ঘটনায় ঋতুপর্ণা বেশ বিরক্ত। তার দাবি, চাইলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, কতক্ষণ দেরিতে পৌঁছেছেন। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেয়া হয় সেজন্যও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থার কাছেও দাবি জানান এ অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com