নিজেস্ব প্রতিবেদক:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৭.৭০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ১১.৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ৭.৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.২৯ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৮৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৭৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের শেয়ার দর ৫.৬৫ শতাংশ কমেছে।
Leave a Reply