শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চুয়াডাঙ্গা তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মাদরাসার পরিচালক!

চুয়াডাঙ্গা তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মাদরাসার পরিচালক!

চুয়াডাঙ্গাপ্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম কিবরিয়া (৫৫) নামে এক মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার মাদরাসাছাত্রীর বাবা। পরে দুপুর ২টার দিকে দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আদালতে নেওয়া হলে দর্শনা আমলি আদালতের বিচারক জোহরা খাতুন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার গোলাম কিবরিয়া কুষ্টিয়া জেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক। দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের নান্নু মুহুরির বাড়িতে সপরিবারে ভাড়ায় থাকেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার স্ত্রী, মেয়ে ও জামাই একই মাদরাসার শিক্ষক। গত ২৪ মার্চ সকালে তার স্ত্রী, মেয়ে ও জামাই মাদরাসায় ছিলেন। এই সুযোগে বেলা ১১টার দিকে এক বোতল পানি নিয়ে মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডাকেন তিনি। তার বাড়িতে পানি নিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে ঘটনাটি প্রকাশ না করতে ওই ছাত্রীকে হুমকিও দেন গোলাম কিবরিয়া। গত ৫ এপ্রিল অসুস্থবোধ করলে বিষয়টি জিজ্ঞেস করে তার এক সহপাঠীকে। তখন ঘটনাটি তার সহপাঠীকে জানায় ওই মাদরাসার ছাত্রী। বাড়ি এসে ঘটনাটি নিজের পরিবারকে জানায় তার সহপাঠী।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবাকে ঘটনাটি জানায় সহপাঠী ছাত্রীর বাবা। ঘটনাটি জানার পর দুপুরে ওই ছাত্রীর বাবা মাদরাসায় গেলে তাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদরাসার পরিচালক গোলাম কিবরিয়া। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানিয়েছেন, গ্রেপ্তার মাদরাসার পরিচালক গোলাম কিবরিয়াকে বিকেলে তাকে আদালতে তোলা হয়। নির্যাতনের শিকার মাদরাসার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com