শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেনীতে ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ফেনীতে ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাতে দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. ইউনুস নামে ফেনী মডেল থানার ওসির গাড়ি চালককে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতারের পর রাতে বরখাস্ত করা হয়।

মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ছেলে শহরের একটি দোকানে চাকরি করে। সেই সুবাদে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরস্থ তার বাড়ি যাওয়ার সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছলে তার পথরোধ করে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করা হয়। পরে একই এলাকার ‘নাইট হোল্ড’ নামে একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করা হয়। এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে বলাৎকার করে এবং চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য মো. ইউনুস ফের নতুন একটি মোবাইল সেট উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার বলাৎকার করা হয় অভিযোগ। পরে ভুক্তভোগী কিশোর উপহারের মোবাইলটি অন্যত্র বিক্রি করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়িচালক পুলিশ সদস্য মো. ইউনুস মোবাইল সেটটি উদ্ধারে চুরি হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে মোবাইল সেটটি পুলিশ উদ্ধার করলে কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানায় বলাৎকারের অভিযোগে একটি মামলা করেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্তপূর্বক সত্যতা পেয়ে আসামি ইউনুসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com