লালমাই প্রতিনিধিঃ
১৫ই এপ্রিল শুক্রবার দুপুরে লালমাই উপজেলা বাগমারা বাজারে গ্লোবাল টাওয়ারে প্রবাসীর স্ত্রী শাহনাজ বয়স (২০) সিলিং ফ্যানে আত্মহত্যা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
শাহনাজ এর বাড়ী বাকই উত্তর ইউনিয়নের কাপাশতলা গ্রামের মোঃ আবুল হোসেন এর মেয়ে এবং মুরাদনগর উপজেলার সৌদি প্রবাসী এনামুল হক এর স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়।
শাহনাজ আক্তার পরিবারের সাথে একই ফ্লাটের অন্য রুমে থাকতেন। সকাল থেকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় থানায় খবর দেন।
লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব এর নির্দেশে সাব ইন্সপেক্টর প্রদদুৎ সাহেব এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়,শাহনাজ গত দেড় বছর আগে পরিবারের অমতে প্রেম করে বিবাহ করেন।গত ৩ মাস আগে শাহনাজের স্বামী বিদেশ চলে যায়।শাহনাজ প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে ঝগড়া করে আত্ম হত্যা করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ ব্যাপারে লালমাই থানায় শাহনাজ এর পিতার ভাষ্যমতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।পরে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন।।
Leave a Reply