শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তৃতীয় পক্ষের ইন্ধনে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ : শিক্ষামন্ত্রী

তৃতীয় পক্ষের ইন্ধনে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজ শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘাত ছড়িয়ে দিতে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এ ঘটনায় নিহত দুজনের পরিবারের পাশে দাঁড়াবে সরবার বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতবড় সংঘাত? তার জন্য মূলত ওই তৃতীয় পক্ষই দায়ী। তবে এই ঘটনায় নিহত দুজনের পরিবারের পাশে সরকার দাঁড়াবে।

 

গোটা পরিস্থিতি নিয়ে সরকার বেশ সজাগ রয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিউ মার্কেটে ফাস্টফুডের যে দোকানি। তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে। নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা, শিক্ষার্থীদের এনে তার ব্যাপকতা ছড়িয়ে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে। সুতরাং কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই।

নিউ মার্কেট ও তার আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিরত সামনে। এখনই তাদের ব্যবসা করার সময়। তাছাড়া বিগত দুইবছর করোনার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তা বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরেক প্রশ্নের জবাবে অন্যদেশের চেয়ে আমাদের দেশের উচ্চ শিক্ষার মান তেমন খারাপ নয়। এরমধ্যে বিশ্ব র‌্যাংকিংয়ে মান ধরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। যারা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার মান র‌্যাংকিং করে। তারা কোন মানদণ্ডে তা করেন, সংশ্লিষ্টদের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি।

শিক্ষামন্ত্রী পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কৃষি বিভাগের উপপরিচালক জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষ চাঁদপুর ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com