শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

পঞ্চগড়ে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

 

পঞ্চগড়প্রতিনিধি;
পঞ্চগড়ের বোদা উপজেলায় মরিয়ম বেগম (২৫) নামে এক গৃহবধূর ইফতারে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনিছুর রহমানের (৩৫) বিরুদ্ধে ।এ ঘটনায় আনিছুর রহমানকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত গৃহবধূর পিতা কিনার উদ্দিন (৬০) । অভিযোগের পর পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আনিছুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে । শনিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মামলা ও আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আসামি আনিছুরকে শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাতে বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামি আনিছুর তেপুকুরিয়া গ্রামের মছির উদ্দীনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৫ মার্চ ইসলামী শরীয়াত মোতাবেক আনিছুর রহমানের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় তেপুকুরিয়া হাজীপাড়া গ্রামের কিনার উদ্দীনের মেয়ে মরিয়মের সঙ্গে। আনিছুর পেশায় দর্জি হওয়ায় মেয়ের সুখের সংসারের জন্য আনিছুরকে ব্যবসার জন্য শ্বশুর এক লাখ টাকা দেন। বিয়ের ৬ মাস পর থেকে আনিছুরের সহযোগী শ্বশুর বাড়ির লোকসহ অপর আসামি মছির উদ্দীন (৬৫), লাইলী আক্তার (৩০), আনারুল ইসলাম, আশরাফুল ইসলাম (৩০), আব্দুল লতিফ (৬০) আনিছুরকে হুকুম ও কুপরামর্শ দিয়ে যৌতুকের জন্য আরো এক লাখ টাকা দাবি করান। এর মধ্যে বিভিন্ন ভাবে মরিয়মকে যৌতুকের জন্য নির্যাতন করা হত। এর মধ্যে মরিয়ম টাকা দিতে স্বামীকে অস্বিকার করেন। গত বুধবার (২০ এপ্রিল) মরিয়মকে রোজা অবস্থায় কৌশলে ইফতারের জন্য দোকানে নিয়ে যায় আনিছুর। অপর আসামিদের পরামর্শে মরিয়মের ইফতারে বিষ প্রয়োগ করে। এক পর্যায়ে দোকানে মরিয়ম ইফতার করার কিছু সময় পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে মরিয়মের মুখ থেকে ফেনা বের হতে থাকে। পরে খবর পেয়ে বাবা কিনার উদ্দীন হাসপাতালে ছুটে গেলে মেয়ে বাবাকে সব খুলে বলে। এর মধ্যে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থান গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনগত রাত দেড়টায় মৃত্যুবরণ করে মরিয়ম। ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, শুক্রবার (২২ এপ্রিল) মরিয়মের বাবা বাদী হয়ে আনিছুরকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি আনিছুরকে গ্রেফতার করেছি। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com