শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্বিতীয় স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন, প্রথম স্ত্রীকে হত্যায় মামলা চলমান

দ্বিতীয় স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন, প্রথম স্ত্রীকে হত্যায় মামলা চলমান

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় দ্বিতীয় স্ত্রী চাম্পা খাতুনকে হত্যার দায়ে স্বামী শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছনে আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন। শাহীন মন্ডল উপজেলার তেলো পশ্চিমপাড়া এলাকার রইচ উদ্দিন মন্ডলের ছেলে।
শাহীন মন্ডলের (৩৬) বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা বিচারাধীন। এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বনপাড়া কালিকাপুর গ্রামের আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের সাথে ২০১৫ সালের জুলাই মাসে বিবাহ হয় একই উপজেলার তেলো পশ্চিমপাড়া মহল্লার রইচ উদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডলের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী শাহীন মন্ডল ও তার পরিবারের সদস্যরা।

স্ত্রী চাম্পা খাতুন তাদের চাহিদা মাফিক যৌতুক তার বাবার কাছ থেকে এনে দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধসহ মারধরের ঘটনা ঘটতো। এর এক পর্যায়ে গত ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে মেয়েকে মেরে ঘরের মধ্যে রেখে দিয়েছে বলে মেয়ের প্রতিবেশীদের মাধ্যমে সংবাদ পায় চাম্পা বাবা আফছার মিয়াজী। পরে মেয়ের বাড়ীতে গিয়ে ঘরের মধ্যে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তারা।
এরপরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত চাম্পা খাতুনের বাবা আফছার মিয়াজী বাদী হয়ে মেয়ের স্বামী শাহীন মন্ডল ও তার শ্বশুড়, শ্বাশুড়ীকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চাম্পা খাতুনের শ্বশুর ও শাশুড়ির নাম বাদ দিয়ে শুধুমাত্র স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দাখিল হয়। দীর্ঘ কয়েক বছর মামলার স্বাক্ষ্য শেষে আদালতের বিচারক শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আরিফুর রহমান সরকার বলেন, দন্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে পৃথক একটি মামলা বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। শিগগিরই ওই মামলারও রায় ঘোষণা করা হতে পারে।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, মামলায় কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিলেন না। রায়ে তারা সন্তুষ্ট হতে পারেননি। তার মক্কেল রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। আসামির বিরুদ্ধে অন্য একটি হত্যা মামলা চালু থাকার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com