কক্সবাজার প্রতিনিধি
গ্রেফতারকৃত বেলাল
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ মো. বেলাল হোসেন নামে ১৯ বছরের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল একই ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী বেলালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত বেলাল সন্ত্রাসী শফি আলমের সহযোগী। এছাড়া তিনি জুবায়ের হত্যা মামলার আসামি। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ বেলালকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply