শিরোনাম :
পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবের বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আজ আবারও বোর্ডসভায় বসবে বিসিবি সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলছে: ট্রাম্প আবহাওয়া অফিসের বার্তা ঝড়-বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আরাঘচির বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেহেরপুরে জামাই-শ্বশুর কারাগারে

মেহেরপুরে জামাই-শ্বশুর কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বাল্য বিয়ের অভিযোগে জামাই শশুরের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের অভিযোগে গাংনী থানা পুলিশের একটি দল শনিবার মধ্যেরাতে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৭ দিনের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীন (৩৫) ও তার শ্বশুর মোহাম্মদপুর গ্রামের পালান মন্ডলের ছেলে সোহরাব হোসেন (৬০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার মধ্যেরাতে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি মোহাম্মদপুর গ্রামের সোহরাব হোসেনের ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলালের বাল্য বিয়ে হচ্ছে। খবর পেয়ে তাদের থানায় নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী অফিসার মৌসুমি খানম বলেন, বাল্য বিবাহের চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় মটমুড়া ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় হেলাল উদ্দীন ও সোহরাব হোসেনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘটক ও ইমামের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সোহরাব হোসেন বলেন, তার মেয়ে মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। গরীব মানুষ, নানা সমস্যা থাকার কারনে মেয়ের বিয়ে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com