শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ ফতুল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৪

নারায়ণগঞ্জ ফতুল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৪

নারায়ণগঞ্জপ্রতিনিধি :

শওকত আলী সৈকত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে ধ্রুব (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাত ৮টায় ফতুল্লা থানার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ধ্রুব ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন ও অন্তরসহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা একসঙ্গে চলাফেরা করে। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাংয়ের ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। এতে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরেই ধ্রুবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

ইয়াসিন নামে ধ্রুবর এক বন্ধু জানায়, পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। এরপর ধ্রুবকে পিয়াস ছুরিকাঘাত করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িত অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com