যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৭ তারিখেই হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি

২৭ তারিখেই হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগের নির্ধারিত ২৭ মে তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। শনিবার সন্ধ্যায় পিএসসির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলেটে বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী। এ বিষয়ে পিএসসির সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। নির্ধারিত তারিখেই পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

পিএসসি সূত্র জানায়, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে সিলেট বিভাগেও ২৭ মে তারিখে পরীক্ষা নেয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে প্রথমে কেন্দ্র পরিবর্তনের চেষ্টা করবে পিএসসি। কেন্দ্র পরিবর্তন করেও কাজ না হলে সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি বিভাগগুলোতে ২৭ মে পরীক্ষা নেয়া হবে।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com