শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কানাডায় বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কানাডায় বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক:
কানাডায় অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী।

সম্প্রতি ক্যালগেরির ম্যাগনোলিয়া ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ মজুমদার, আবদুস সামাদ সুমন, কাজী জুনায়েদ হোসেন, ইশতিয়াক আহম্মেদ, ইরফান সরদার, মারুফ হক, নাইমুল হক লিটন, এএনএম সামস্ সজীব, রিসাদ জামান, শিহাবুল ইসলাম, তানভীর জয়, গোলাম খায়রুল বাসার এবং শুভ্র দাস।

আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাকের লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন প্রবাসের মাটিতে তুলে ধরেন আশি এবং নববই দশকের সব বিখ্যাত গান। অন্যদিকে ফোকখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষও তুলে ধরেন বাংলার জনপ্রিয় গান।

ক্যালগেরির ম্যাগনোলিয়া ব্যাংকুয়েট হল নারী-পুরুষের পদচারণায় ছিল মুখরিত। কর্মময় এক ঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছিলেন অন্যরকম এক মিলন মেলায়।

সংগঠক শুভ্র দাস বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের সংস্কৃতির রয়েছে নিজস্ব বলয় যা অন্য কোথাও নেই, আর তাইতো প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে বাংলাদেশের মাটিতে।

সংগঠক শুভ মজুমদার জানান, আমরা আশা করি, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবাস জীবনে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

সংগঠক গোলাম খায়রুল বাসার বলেন, আমাদের গ্রাম বাংলার সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবপ্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।

সংগঠক কাজী জুনায়েদ হোসেন বলেন, করোনামুক্ত হয়ে সারা বিশ্ব যেন নতুন করে জেগে উঠেছে। আমরা সবাই একত্রিত হয়ে বাংলার ঐতিহ্যের গান আর হারানো দিনে ফিরে গিয়েছিলাম।

সংগঠক শিহাবুল ইসলাম জানান, অনেক ভালো লাগছে, প্রবাসের মাটিতে আশি আর নব্বই দশকের গানগুলো শুনে।

উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই এবং আলবার্টা’র প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com