শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিমানের ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

বিমানের ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

প্রবাস ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির ঘটনায় ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল।
গত বুধবার সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ঐ ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঐ ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফ্লাইটের এক যাত্রী গালিগালাজ করছেন এবং দুই নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

আবু সালেহ মোস্তফা কামাল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা যতদূর জানতে পেরেছি, সামনের এক যাত্রীর পায়ের সঙ্গে পা লেগে যাওয়ায় ঘটনার সূত্রপাত হয়। পড়ে সেটা হাতাহাতির পর্যায়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক যে, বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।

তিনি জানান, কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানান। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তারা চিহ্নিত করেন। পড়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ যাত্রীকে আটক করে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com