শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিরাপত্তা পরিষদের বৈঠক ছেড়ে উঠে গেলেন রুশ রাষ্ট্রদূত

নিরাপত্তা পরিষদের বৈঠক ছেড়ে উঠে গেলেন রুশ রাষ্ট্রদূত

 

প্রবাস ডেস্ক:
রাশিয়ার সমালোচনা করে বক্তব্য দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ছেড়ে উঠে গেছেন রুশ রাষ্ট্রদূত ভাসিলি নাবেনজিয়া।

সোমবার ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। এই বৈঠকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে বক্তব্য দেন। এছাড়া ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ধর্ষণেরও অভিযোগ তোলেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আসন ছাড়েন জাতিসংঘে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নাবেনজিয়া।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বৈঠকের শুরুতে নাবেনজিয়া রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেন। এরপর ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান চার্লস মিশেল যখন বিবৃতি পড়া শুরু করেন, রুশ রাষ্ট্রদূত তখন আসন ছেড়ে চলে যান।
এ প্রসঙ্গে রয়টার্সকে নাবেনজিয়া বলেছেন, আমি বসে থাকতে পারিনি, কারণ চার্লস মিশেল মিথ্যা তথ্য ছড়াতে এসেছে।

রুশ রাষ্ট্রদূত নাবেনজিয়া যখন আসন ছেড়ে উঠে যেতে উদ্যত হন তখন চার্লস মিশেল সরাসরি তাকে লক্ষ্য করে বলেন, আপনি কক্ষ ত্যাগ করে চলে যেতে পারবেন। কারণ, সত্য শোনার থেকে সম্ভবত এটা সহজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com