শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ চীনে ভয়াবহ বিস্ফোরণ আতশবাজি কারখানায় নিহত ২১ যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তেঁতুলিয়ায় অবৈধভাবে ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে ১ জন আটক

তেঁতুলিয়ায় অবৈধভাবে ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে ১ জন আটক

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ের অবৈধভাবে ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে ফারুক (৩৫) নামের একজন পাথর ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া বড়বিল্লাহ নামক স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় ফারুক হোসেনকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের কালারাম জোত গ্রামের মৃত.শহিদুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাটির তলদেশ হতে অবৈধভাবে ড্রেজিং মেশিনের সাহায্যে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে দর্জিপাড়া বড়বিল্লায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ব্যবহৃত সরঞ্জামসহ জব্দ করে ফারুককে আটক করা হয়। কয়েকদিন ধরেই ওই স্থানে মেশিনের সাহায্যে পাথর তোলা হচ্ছিল। মঙ্গলবার দুপুরে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে অভিযুক্ত ফারুক বলছেন, আমি মূলত পাথরের ব্যবসা করি। ওই স্থান থেকে আমি পাথর কিনে থাকি। বিশেষ করে এ মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে না। পানি নিস্কাশনের জন্য এ মেশিনটি আনা হয়েছে। এটি বালু কাটার কাজ করে থাকে। জানা যায়, ২০১৯ সালে জুলাই মাসে পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে মুহম্মদ ইউসুফ আলী যোগ দেয়ার পর বন্ধ হয়ে যায় পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। এরপর থেকে থেমে থাকলেও সম্প্রতি মাথা চারা উঠছে ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। ড্রেজার মেশিনের সাহায্যে ৬০-৯০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করতে দেখা যাচ্ছে। এতে করে মাটির নিচে শুন্যতা সৃষ্টি হয়ে ভূমিক্ষয়, ভূমিধস, ভূমিকম্পনসহ কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মকভাবে বিপর্যস্তের মধ্যে পড়তে পারে। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর তোলার অপরাধে ফারুক (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের ১৫ (৩) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে যাতে কেউ এভাবে পাথর উত্তোলন করতে না পারে সে বিষয়ে মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com